ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মামুন (২৫) নামে এক অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৮ মার্চ)দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার সন্ধ্যা নদীতে মুচি বাড়ির খালের পশ্চিমে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া জানান, মোটর লাগানো ভ্যান চালাতেন মামুন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান নিশ্চিত করে বলেন, নিহত মামুনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
