ঝালকাঠির নলছিটি উপজেলায় শান্ত দাস (১৫) নামে এক কিশোর ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত শান্ত দাস কুলকাঠি এলাকার দিনমজুর বক্ত দাসের ছেলে।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি এলাকায় নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি এলাকায় নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুলকাঠি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল হোসেন জানান, শান্তর মা অনেক আগেই মারা গেছেন। বাড়িতে ওর বাবা আর ও থাকতো। ওর বাবা দিনমজুরের কাজ করতো। আজকে সন্ধ্যায় ও ফিতা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছে না। এমনকি ওর সঙ্গে কারও ঝগড়াও ছিল না। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার
ওসি মো. মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি
