ঢাকা রবিবার , ১৪ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বেতাগীতে বর্ষবরণ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
এপ্রিল ১৪, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাঙালি সংস্কৃতির মেলবন্ধনে আঁধার কাটিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনার বেতাগীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ষবরণ করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে উপজেলা পরিষদ ও সরকারি কলেজের সম্মুখে প্রভাতি অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশন, বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে র‌্যালি, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, হাসপাতাল এতীম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদের নেতৃত্বে এসময় বক্তব্য রাখেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারি, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) বিপূল বিশ^াস, দি কান্ট্রি ডুটের সম্পাদক মো: হেমায়েত হোসেন, বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা এনজিও সন্বয় পরিষদের সভাপতি মো: রফিকুল ইসলাম,উদীচী শিল্পী গোষ্ঠির মেলা উদযাপন কমিটির আহবায়ক হূমায়ূন কবির,সদস্য সচিব হিরন্ময় সমাদ্দার, উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি দিপক কুমার গুহ ও সাধারণ সম্পাদক মনমথ রঞ্জন মল্লিক, শিশু সাংবাদিক খায়রুল ইসলাম মুন্না সহ অন্যান্যরা।
তাছাড়া নববর্ষ ঘিরে বেতাগী সরকারি কলেজ মাঠে উদীচী শিল্পী গোষ্ঠি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বিবিচিনি স্কুল এন্ড কলেজ মাঠে তিন দিন ব্যাপি বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জঙ্গীবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা বিরোধী অসাম্প্রদায়িক চেতনায় বাংলঅদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন....