ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগের পাচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন,
১. আব্দুল বারেক হাওলাদার,
সভাপতি
৫ নং ওয়ার্ড
কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ।
২.মোহাম্মদ রাজিব হাওলাদার সাংগঠনিক সম্পাদক
৫ নং ওয়ার্ড
কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ।
৩.মোঃ হোসেন আলী হাওলাদার সভাপতি, ৪ নং ওয়ার্ড
কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ।
৪.সুজিত ঘরামী
সাধারণ সম্পাদক
৪ নং ওয়ার্ড
কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ।
৫.মোহাম্মদ মনির হোসেন খান
সভাপতি, ৯ নং ওয়ার্ড
কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ।
আজ ৩ মে,২০২৪ ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুখার্জী, ও সাধারন সম্পাদক মো: মোস্তফা কামাল বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আলাদা আলাদা চিঠিতে প্রত্যেকের উদ্দেশ্য বলা হয়,আপনি বিগত কয়েক মাস পর্যন্ত সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত রহিয়াছেন। যাহা বাংলাদেশ আওয়ামী লীগ ৫ নং কীর্তিপাশা ইউনিয়নকে প্রশ্নের সম্মুখীন করিয়াছে। তাই আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের পদ থেকে অস্থায়ী ভিত্তিতে বহিষ্কার করা হলো। পরবর্তীতে সঠিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ না করিলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ‘
