ঢাকা রবিবার , ৫ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল

Link Copied!

ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীগণ কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রাজাপুর উপজেলার তিন জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।
আজ ০৫/০৫/২০২৪ তারিখ সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন ও রিটার্নিং অফিসার, রাজাপুর ও কাঠালিয়ার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (৩য় ধাপে অনুষ্ঠিতব্য) উপলক্ষ্যে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রার্থীগণের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়:
বাতিলকৃত প্রার্থীরা হলেন…..
১.সাবেক উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু মৃধা

২.ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মৃধা
৩.ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমুন নাহার পুতুল।
অন্যদিকে কাঠালিয়া উপজেলার সব প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে।

রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সহ মোট ১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন।এর মধ্য আজ যাচাই বাছাইয়ে রাজাপুর উপজেলায় তিন পদে তিন প্রার্থিতা বাতিল করা হয়।
অন্যদিকে কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৬ মনোনয়ন পত্র দাখিল করেন এবং ১৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার।
এই দুই উপজেলায় ভোট গ্রহন হবে ৩য় ধাপে আগামী ২৯ মে।

সংবাদটি শেয়ার করুন....