ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া সদর ইউনিয়ন বি এন পির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বাদলকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালিয়া উপজেলা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাললুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তথ্য জানানো হয়।
প্রাপক মোহাম্মদ নুরুজ্জামান বাদলের উদ্দেশ্য বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন। কিন্তু আপনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা ও কর্মী সমর্থকদের সমাবেশে প্রার্থীর পক্ষে বক্তব্য প্রদান করার জন্য ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পদ সহ বিএনপি’র সকল পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।
