ঢাকা বৃহস্পতিবার , ৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নির্বাচনীয় কাজে অংশগ্রহণ করায় উপজেলা যুবদলের আহবায়ককে অব্যাহতি

Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচনীয় কাজে অংশগ্রহণ করায় উপজেলা যুবদলের আহবায়ক পদ থেকে মো. রাসেল সিকদারকে অব্যাহতি দিয়েছেন যুবদলের জেলা কমিটি।
বুধবার (০৮ মে) রাতে ঝালকাঠি জেলা যুব দলের আহবায়ক মো. শামীম তালুকদার এবং সদস্য সচিব মো. আনিসুর রহমান খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁঠালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো. রাসেল সিকদারকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্বান্ত অমান্য করে কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচার এবং নির্বাচনীয় কাজে অংশগ্রহণ করায় ঝালকাঠি জেলা যুবদল এক নোটিশ প্রদান করে ০৭ দিনের মধ্যে জবাব চায়।
কিন্তু মো. রাসেল সিকদার যুক্তিসংগত এবং সন্তোষজনক জবাব প্রদান করতে পারে নাই। তাই মো. রাসেল সিকদারকে কাঁঠালিয়া উপজেলা যুবদলের আহবায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এবং যুবদলের সকল পর্যায় থেকে বহিস্কারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সুপারিশ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞতিতে উল্লেখ করা হয়।
এবিষয়ে ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক মো. শামীম তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলামের পক্ষে প্রচার এবং নির্বাচনীয় কাজে অংশগ্রহণ করায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা যুবদলের আহবায়ক পদ থেকে মো. রাসেল সিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যদি এমন কাজ জেলা বিএনপির আর কোনো নেতাকর্মী করে তাহলে তাদেরকেও অব্যাহতি দেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....