ঢাকা মঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে আবৈধ অস্ত্রসহ আটক উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে জেল হাজাতে প্রেরণ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
মে ১৪, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু ও তাঁর গাড়িচালককে অবৈধ রিভলবারসহ আটক করেছে পুলিশ। তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাসেল স্কোয়ার সংলগ্ন এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
নাহিদ মাহামুদ হোসেন লিটু বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি এবার দোয়াত কলম প্রতীক নিয়ে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর গাড়ি চালকের নাম মো. সজীব হোসেন (২৭)। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এবং জেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টায় বেতাগী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান থানায় এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ মাহামুদ হোসেন লিটু তাঁর ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে উঠান বৈঠক করতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরসভার রাসেল স্কোয়ার এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে তাঁর গাড়িটি তল্লাশি করা হয়। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করেন।
জানা যায়, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে উঠান বৈঠক করতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলিব্রীজ এলাকায় পুলিশের চেক পোস্টে তার গাড়িটি তল্লাশির কবলে পড়ে। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে গুলিভর্তি একটি রিভালভার উদ্ধার করে। এরপর তাদের থানায় নিয়ে আসা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, চেকপোস্টে তল্লাশিকালে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি থেকে গুলিভর্তি অবৈধ রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় ঐ চেয়ারম্যান প্রার্থী গাড়িতে ছিলেন। চালকের আসনের নিচ থেকে কাপড় মোড়ানো অবস্থায় একটি গুলিভর্তি রিভালভার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গাড়িচালক অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদারকে বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুর প্রার্থী বাতিল হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন....