জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির হিরু মারা গেছেন।
প্রবীণ এই রাজনীতিক ও লেখক শুক্রবার দিবাগত রাত ১টা ৩ মিনিটের দিকে বেতাগী হাসপাতালে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না …. রাজিউন)।
জানা যায়,উচ্চরক্তচাপে অসুস্থ হয়ে রাত ১২ টায় তিনি ঐ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও ৮ ভাইবোন সহ অগনিত আত্মীয় স্বজন রেখে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এমপির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এবং সকাল থেকেই বাড়ী বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে জেলা শহর ও আশে-পাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ তাকে এক নজড় দেখতে আসেন। এসময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
হুমায়ুন কবির হিরু বরগুনা-১ (বেতাগী- বরগুনা) আসনের সাবেক এমপি, ঢাকা মর্ডাণ কলেজের সাবেক অধ্যক্ষ, হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক অধ্যাপক, জাতি সংঘের শিশু অধিকার ফোরাম‘র বাংলাদেশ অংশের সাবেক পরিচালক, মুজিব বাহিনীর কমান্ডার এবং তিনি প্রখ্যাত রাজনীতির বাহিরেও সমাজ সংস্কারক হিসেবে অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মরহুমের নামাজের জানাজা বাদ আসর বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠান শেষে তার বাড়ি উপজেলার বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় তাকে সমাাহিত করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে প্রয়াত এই নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা- ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন, প্রফেসর ড, আব্দুর রহমান খোকন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ গোলাম কবির, ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরামের সভাপতি আলহাজ¦ গোলাম কুদ্দুছ, সাধারন সম্পাদক খান মো: রেজাউল করীম, দি কান্ট্রিটুডের সম্পাদক হেমায়েত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও সাধারন সম্পাদক মহসিন খান, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গভীর সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
