নিহতরা হলেন সামিয়া আক্তার (৫) ও সাবিনা আক্তার (৬)।
বৃহস্পতিবার (৩০মে) সন্ধ্যার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তারের পিতা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের পিতার নাম বাচ্চু হাওলাদার তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। নিহত দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নিহতের দাদা হারুন হাওলাদার বলেন, বিকেলে নাতিন সামিয়া ও সাবিনাকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে সামিয়াকে খুঁজে পাই। এরপর আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে ভালো করে খোঁজাখুঁজি করে সাবিনাকেও পাই। দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, পানিতে ডুবে নিহতর খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। এবিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
