ঢাকা শনিবার , ৩০ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটির সাবেক মেয়র কামাল আর নেই

আইএম নিউজ
জুলাই ৩০, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল ব্যুরো:: মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
শনিবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার ছেলে কামরুল আহসান রুপন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহসান হাবিব কামাল দীর্ঘদিন থেকে কিডনী রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, গত সিটি নির্বাচনে পরাজিত হবার পর দুনীতির অভিযোগে তাকে কারাগারে যেতে হয়। কারাগারে বসেই তিনি অসুস্থ্য হয়ে পরেছিলেন। প্রায় সাত মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
আহসান হাবিব কামালের মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোটের মজিবর রহমান সরোয়ারসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
সংবাদটি শেয়ার করুন....