ঢাকা সোমবার , ১০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে ক্রেতা সেজে দোকান থেকে লাখ টাকা চুরি

সামীর আল মাহমুদ  ঝালকাঠি প্রতিনিধি
জুন ১০, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের বাজার করার কথা বলে মুদি দোকান থেকে মালামাল কিনছিলেন এক চোর চক্রের সদস্য। দোকানদার গোডাউন থেকে একটি মাল আনতে গেলে সুযোগ পেয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে সটকে পড়েন ওই চোর।

গতকাল রোববার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাট বাজারের মুদী ব্যবসায়ী হাবিবুর রহমানের দোকানে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন,বিকেলে বিয়ের বাজারের জন্য আমার দোকানে আসে।আমি সব মালামাল দিচ্ছিলাম। দোকানে সেমাই না থাকায় কাছেই গোডাউনে সেমাই আনতে গেছিলাম। দুই মিনিটের মধ্যে  ক্যাশ থেকে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই চোর। তখন সিসি ক্যামেরা পালিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মুরাদ আলী বলেন, ওই ব্যবসায়ী থানায় এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন....