ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সাপের কামড়ে আমুয়া ইউনিয়নের তালতলা বাজারে মো. সেলিম আকন (৬০) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।সেলিম উপজেলার তালতলা বাজারের ব্যবসা করতেন।সেলিম আকন উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামের আ. সত্তার আকনের ছেলে
তবে স্বজনদের অভিযোগ হাসপাতালের চিকিৎসকের অবহেলায় সেলিমের মৃত্যু হয়েছে। ২৮ জুন রাত নয়টার দিকে উপজেলার তালতলা বাজারের সেলিম আকনের মুদি দোকানে বসে একটি সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনদের জানায় যে তাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীর স্বজনদের জানায় তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই, তাই তারা চিকিৎসা দিতে পারছেন না। এভাবে প্রায় এক ঘণ্টা রেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে রাত একটার দিকে সেলিমের মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার জানান, সাপে কাটার রোগীকে ভ্যাকসিন পুষ করার জন্য রোগীর নিকটতম স্বজনের দাবি পত্রে স্বাক্ষর নেয়ার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুষ করতে পারেননি। পরবর্তীতে স্বজনরা আগ্রহী হয়ে তাকে বরিশাল নিয়ে গেছেন।
