ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেনী কক্ষ থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আফিয়া আক্তার শ্রেণি কক্ষে সকালবেলা এগারটার দিকে বৈদ্যুতিক পাখার সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।ক্লাস চলাকালীন সময়ে ঐ ছাত্রী বিদ্যালয়ের নতুন ভবনের চতুর্থ তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সোমবার (১লা জুলাই) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এসএম ওবায়দুল্লাহ আমিনের মেয়ে। তার মা সদর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী কুরছিয়া খাতুনের মেয়ে।
চাকরির সুবাদে তারা উপজেলা কোয়ার্টারেই বসবাস করতো।
ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মনিং শিপ্টের শিক্ষার্থী আফিয়া আক্তার সকালে বিদ্যালয়ে আসে। পরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।লাশ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আফিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
