ঢাকা শনিবার , ১৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ইউনিয়ন যুবলীগের নয়া কমিটি ঘোষনা বিলুপ্তির দাবিতে অবরোধ

সাইদুল ইসরাম মন্টু বেতাগী,বরগুনাা
জুলাই ১৩, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগী উপজেলার ৫টি ইউনিয়নে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের বঞ্চিত নেতা- কর্মিরা।

গত শুক্রবার বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল রানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সব কমিটির অনুমোদন দেওয়া হয়। গত বছরের মার্চ মাসে এসব ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে অর্থ বাণিজ্য করে হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়ার প্রতিবাদে বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কের সোনার বাংলা এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম সজিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা অর্থ বাণিজ্য করে সদ্য ঘোষিত ইউনিয়ন যুবলীগের গঠিত কমিটি বাতিলের দাবি করেন। সন্ধ্যায় তা প্রত্যাহার করলেও আগামীতেও কমিটি বাতিলের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

উপজেলার বিবিচিনিতেও বঞ্চিত যুবলীগ নেতা- কর্মিরা প্রতিবাদ কর্মসূচি পালন করে এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ রহিম বিএসি, সাবেক সাংগঠনিক সম্পাদক মৃধা মো. সানাউল্লাহ সজীব, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সাইফুল ও
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জুয়েল গাজী।

উপজেলা যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকেরা হলেন বিবিচিনি ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম আজাদ ও মো. আবুল কালাম আজাদ, হোসনাবাদ ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান ও মো. সফিকুল ইসলাম, মোকামিয়া ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও মো. রিয়াজুল ইসলাম, বুড়ামজুমদার ইউনিয়নে মো. সহিদুল ইসলাম নাসির ও মহিদুজ্জামান রণ এবং কাজিরাবাদ ইউনিয়নে এইচ.এম সজিব ও মো. তারেকুজ্জামান তারেক।

এ অভিযোগ অস্বীকার করে বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন বলেন, ইউনিয়ন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সম্মলনের মাধ্যমে প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে উপজেলার ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....