ঢাকা সোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিল্পপতি আউয়াল হোসেনের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান, দেশের বিশিষ্ট শিল্পপতি আলেয়া অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক আব্দুল আউয়াল হোসেনের রত্নগর্ভা মা মোসাম্মৎ আলেয়া বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) সকাল ৭ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও সদালাপী নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি তার দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ আসর কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আলেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা গোলাম আযম সৈকত, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর। এছাড়ও ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, কাঠালিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন....