ঢাকা মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে জুলাই অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে যুবদল নেতার মৃত্যু

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবদল নেতা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মিজানুর রহমান রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার নাহারা গ্রামের আ. মমিনের ছেলে। মিজানুর রহমান পারিবারিক জীবনে বিবাহিত। তিনি এক পুত্র ও এক কন্যাসহ স্ত্রী ও মাকে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম জানান, ‘বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মিজানুর রহমান নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করছিলেন। এসময় তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে বাড়িতে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিক বিন বাকের বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

এদিকে মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি প্রভাষক মাওলানা মাঈন উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এতেশামুল গনি, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রবিউল আলম।

সংবাদটি শেয়ার করুন....