ঢাকা সোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক ফিরোজ আহত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বিজিবি সেক্টরের সামনে এ ঘটনা ঘটে।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রিমন জানান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিন তিনি।

এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....