ঢাকা রবিবার , ৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাঘাটা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় ৪ অক্টোবর  আব্দুল জলিলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাঘাটা থানা পুলিশ। পরে ওই দিন রাতে পুলিশ তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা জানান, সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জলিলকে গ্রেপ্তারের পর গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....