ঢাকা মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এ কারণে কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে, এটি সকাল সাড়ে ৬টায় সিলেট থেকে ঢাকা রওয়ানা দেয়ার কথা ছিল।

উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে সকালে ১০টার দিকে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে এসে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। এরপর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

সংবাদটি শেয়ার করুন....