ঢাকা শনিবার , ১৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, এদিন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে সদর উপজেলায় ৩১ দফার লিফলেট বিতরণ করছিলেন নেতাকর্মীরা। এ সময় হঠাৎ মিলনের অনুসারী দুই গ্রুপের মধ্যে সামনে-পেছনে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান জানান, আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....