ঢাকা রবিবার , ১৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের একটি টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের মুদি, ওষুধ, জুতাসহ অন্তত ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজম করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন....