ঢাকা শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোলা অনলাইন মার্কেট এন্ড কমিউনিটির উদ্যোগে সম্মাননাও মিলন মেলার আয়োজন

আইএম নিউজ
ডিসেম্বর ২, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

“ভোলা অনলাইন মার্কেট এন্ড আওয়ার কমিউনিটি গেট টুগেদার ২০২২” আগামী ৩ ডিসেম্বর শনিবার ভোলা জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এক জমজমাট আয়োজন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান “আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার”
।বিশেষ অতিথি হিসেবে থাকবে সামাজিক সংগঠন ভোলা দ্বীপ ফোরামের প্রতিষ্ঠেতা “মীর মোশারাফ অমি।
এই গেট টুগেদারের মূল উদ্দেশ্য ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোলা জেলার মানুষের মধ্যে এক সেতু বন্ধন তৈরী করা, ভোলা জেলার কিছু উদ্যেক্ততাদের সন্মানা প্রদান,ও কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ভোলার মানুষের কাছে উপস্থাপন করে তাদের ব্যবসার পরিচিতি বাড়ানো।
“ভোলা অনলাইন মার্কেট এন্ড কমিউনিটি” এটি মূলত একটি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম।
এই গ্রুপের প্রতিষ্ঠেতা জান্নাতুল মাওয়া তন্বী ভোলা জেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে, যুগের সাথে তাল মিলিয়ে ভোলার ক্ষুদ্র উদ্যোক্তাদের সমানভাবে সামনে এগিয়ে নেয়া এবং ভোলার মানুষকে অনলাইনের মাধ্যমে উপকৃত করার লক্ষ্যে, নিস্বার্থ ভাবে ২০২০ সালে কিছু তরুণকে নিয়ে যাত্রা শুরু করেছে।
গ্রুপটি অনলাইনে কাজ করা ছাড়াও নানা বিষয় সামাজিক ভাবে কাজ করে আসছে।তারা প্রতি বছর ক্ষুদ্র ব্যাবসায়ীদের সন্মাননা,মিলন মেলা,মেলাসহ অফলাইনে নানা আয়োজন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন....