ঢাকা শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

আইএম নিউজ
জানুয়ারি ৬, ২০২৩ ৪:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের অসুস্থ ছাত্রলীগ নেতা মোরসালিন আলীকে (২২) দেখতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান মাহি।

মোরসালিন আলী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি হার্টের সমস্যা নিয়ে কয়েকদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাত্রলীগ নেতা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন মাহিয়া মাহি। তিনি বলেন, ইনশাআল্লাহ, মোরসালিন দ্রুতই সুস্থ হয়ে এসে আবারও জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত করবে।

এ সময় মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, মোরসালিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....