ঢাকা বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চরম বিপর্যয়ের মুখে নেটফ্লিক্সের গেম

আইএম নিউজ
আগস্ট ১১, ২০২২ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি নেটফ্লিক্স গেমিং ব্যবসাও করে। যেভাবে নেটফ্লিক্সে সিনেমা দেখা যায়, একই ভাবে গেমও খেলা যাবে। কিন্তু শুরু থেকেই নেটফ্লিক্সের গেমিং ব্যবসা ভালো যাচ্ছে না।

সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবারে মাত্র ১ শতাংশ মানুষ গেম খেলেন।

অ্যাপ অ্যানালিটিক্স সংস্থা অ্যাপটোপিয়া সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার যেখানে ২২১ মিলিয়ন, সেখানে গড়ে মাত্র ১.৭ মিলিয়ন সাবস্ক্রাইবার নেটফ্লিক্স থেকে বিভিন্ন গেম খেলে থাকেন। যে সংখ্যাটা একবারে নগণ্য।

চলতি বছরের শেষে নেটফ্লিক্স অফারের ক্যাটালগ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। এছাড়াও গেমগুলোকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই চরম বিপর্যয়ের মুখে নেটফ্লিক্সের গেম।

এদিকে, দ্বিতীয় ত্রৈমাসিকে নেটফ্লিক্স প্রায় এক মিলিয়ন গ্রাহক হারিয়েছে। প্রথম ত্রৈমাসিকে ২লাখ সাবস্ক্রাইবার হারানোর পরে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্ল্যাটফর্মটির এটিই ছিল বড় ধরনের গ্রাহক হ্রাস।

সংবাদটি শেয়ার করুন....