ঢাকা শনিবার , ১৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবাব দিলেন রাসেল

আইএম নিউজ
আগস্ট ১৩, ২০২২ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলোয় দারুণ চাহিদা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের। আর তাতে সাড়া দিতে গিয়ে ক্যারিবীয় ক্রিকেটারদের দেশের হয়ে খেলতে বেশ অনীহা। ক্রিকেটারদের এমন মনোভাবের কড়া সমালোচনাই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। কোচের সেই সমালোচনার পাল্টা জবাবই এবার দিলেন দেশটির অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর বেশি সময় বাকি নেই। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টির বিশ্বআসর। তার আগে সময় আর বাকি মাত্র দুই মাস। ঠিক এমন সময় রাসেল, সুনীল নারাইনদের পাওয়া নিয়ে অনিশ্চিয়তা প্রকাশ করেছিলেন উইন্ডিজ কোচ সিমন্স।

ক্রিকেটারদের এমন মনোভাব রাগিয়েই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কোচকে। তিনি বলেছিলেন, ‘কারো কাছে গিয়ে ভিক্ষা চাইতে পারব না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য কাউকে বলতে পারব না।’

সেই বক্তব্যের একটা পাল্টা জবাব দিলেন নারাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমন্সের বক্তব্যের একটি ছবি দিয়ে রাসেল বলেছেন, ‘এমন কিছু একটা হবে, তা জানাই ছিল। তবে এই ব্যাপারে আমি এখন চুপ থাকতে চাই।’

সংবাদটি শেয়ার করুন....