ঢাকা শনিবার , ১৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্রমন্ত্রীর উক্তি ‘জনগণের সঙ্গে তামাশা’ : মির্জা ফখরুল

আইএম নিউজ
আগস্ট ১৩, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি— পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তি ‘জনগণের সঙ্গে তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তি পোহাচ্ছে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে। মানুষের জীবন যখন দুর্বিষহ হচ্ছে সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বেহেশতে যাওয়ার কথা বললেন, যে বেহেশতে আছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে।

জনদুর্ভোগের সময়ে পররাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, মন্ত্রী মহোদয় আগেও এমন এমন সব উক্তি করেছেন যে উক্তিগুলো দেশের মানুষের জন্য কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....