ঢাকা রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আল মমিন বাবু (৩২)কে শনিবার (৪ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

গ্রেফতার মো. আল মমিন বাবু ময়মনসিংহের কোতয়ালী থানার ১৮ নম্বর সানকিপাড়ার (নর্থ) জাহাঙ্গীর হোসেনের ছেলে।

রোববার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। বাবু দায়রা মামলা নম্বর-১৪৬৬/২১, কোতয়ালী ৬৬(১২)১৯, জিআর নম্বর-১৫৩৮/১৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।

গ্রেফতার আসামি বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....