ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ায় মনোযোগী হতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুব্যবস্থা রাখতে হবে।
শারীর চর্চায় শরীর-মন ভালো থাকে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এ এস একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ সংকট ও বসার জায়গা হচ্ছে না। তাই বিদ্যালয়ের জন্য চতুর্থ তলা একটি ভবন দ্রুত নির্মাণ করা হবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি মো. মিলন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিমউদ্দিন, শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী বেগম, মানিকদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ বাচ্চু প্রমুখ।
