ঢাকা বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৬০০ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৭৭ কেজি ৪৩০ গ্রাম ১৪১ পুরিয়া গাঁজা, ২৩৫ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....