ঢাকা রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২৩৫ গ্রাম হেরোইন, ২৫ হাজার ৭৬৪ ইয়াবা ও ৭ কেজি ৬৭৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....