ঢাকা মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪০৬ ইয়াবা, ৪৭০ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ, ৬৪ গ্রাম হেরোইন ও ২৬ কেজি ৫০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....