ঢাকা মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ কারখানায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে একটি বন্ধ ওয়াশিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবারে দুপুর ১টার দিকে শিলমুন জাম্বুরার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

পদ্মা ডেনিম টেকনোলজি লিমিটেড নামক ওয়াশিং কারখানায় আগুনের ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ওই কারখানাটি থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের খবর পাঠান। এ সময় আগুন নেভাতে এসে দুজন আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, মঙ্গলবার দুপুরে ওই কারখানার আগুন লাগে। ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভাতে এসে স্থানীয়দের মধ্যে দুজন আহত হয়েছেন এমন কেন তথ্য পাওয়া যায়নি ।

তিনি আরও বলেন, কারখানাটি বন্ধ ছিল। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

কারখানাটির ম্যানেজার সেলিম মিয়া বলেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারখানারটিতে ছুটি ঘোষণা করা হয়। তাই আজ কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। কয়েক লাখ টাকার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন....