ঢাকা বুধবার , ১৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

আইএম নিউজ
আগস্ট ১৭, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নড়াইল এমএ মান্নান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারিয়া খানমকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাসপুর-বোয়ালমারী আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ফরিয়ার সহপাঠী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত রাসেল সিকদারের ফাঁসি দাবি করেন।

ফারিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেন সিকদারের মেয়ে।

গত ১৪ আগস্ট দোকানের পাওয়া টাকা নেওয়ার কথা বলে স্কুলছাত্রী ফারিয়াকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে অভিযুক্ত রাসেল সিকদারের বাড়ির গোসলখানায় ওড়না দিয়ে হাত-পা ও মুখ বাঁধা ফারিয়ার লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....