ঢাকা শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পরিচয়ধারী প্রতারক আমিনুল আটক

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর শাহজাহানপুর থানাধীন উত্তর শাহজাহানপুর এলাকা থেকে মো. আমিনুল ইসলাম (৩৩) নামে এ প্রতারককে আটক করা হয়। র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অধিনায়ক জানান, আসামি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়া, বিভিন্ন ব্যাংক থেকে লোনের জন্য সুপারিশ করে দেওয়া, বিভিন্ন যানবাহনের টোকেন/পুলিশ পাশ তৈরি করে দেওয়ার মতো প্রতারণামূলক আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিল। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রতারক আমিনুল ইসলামকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....