ঢাকা শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে তুলার গুদামে আগুন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গীর মিলগেট এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে আগুন পাশের আরেকটি ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন....