ঢাকা শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ্ মাঠে প্রথমে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে সেখান থেকে পদযাত্রার অংশ হিসেবে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ শেষে পুরান বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শাহাজাদা মিয়া। আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকিরসহ অনেকেই।

এ সময় বক্তারা নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও কঠোর সমলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন....