ঢাকা বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৪১ হাজার ৫২৭ ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল, ২৭ গ্রাম হেরোইন ও ৮৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....