ঢাকা শনিবার , ৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ২ ভবনের মাঝে বিদ্যুতের তারে আগুন, নেভালো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টন এলাকায় বৈদ্যুতিক তারে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠিয়েছিল ফায়ার সার্ভিস।

শনিবার (৪ মার্চ) বেলা ১১ টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর তারা ১১টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর পল্টন আজাদ সেন্টার ও আরেকটি ভবনের মাঝে বৈদ্যুতিক তারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নেভানো হয়।

সংবাদটি শেয়ার করুন....