প্রতিবন্ধী নাগরিকবান্ধব স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজাইন পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন করার প্রক্রিয়ায় নাগরিক এবং বিশেষজ্ঞদের সক্রিয় মতামত প্রাপ্তির জন্য একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ‘স্মার্ট অ্যাক্সেসিবিলিটি ফর পারসনস উইথ ডিজঅ্যাবিটিজ টু বিল্ড স্মার্ট বাংলাদেশ’বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নেতৃত্বে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে ভিশন অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসপায়ার টু ইনোভেট (এটুআই) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ডিজাইন পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান করে আসছে। তারই ধারাবাহিকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এবং কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন এবং ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরী।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও চিফ ই-গর্ভনেন্স স্ট্র্যাটেজিট ফরহাদ জাহিদ শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং এআইএমএস ল্যাবের পরিচালক ড. খন্দকার এ মামুন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সুলতান মাহমুদ।
সেমিনারের মূল প্রবন্ধক হিসেবে ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ন্যাশনাল কনসালট্যান্ট অ্যাক্সেসিবিলিটি, ভাস্কর ভট্টাচার্যী এবং সেমিনারের মডারেটর মিজ নবনীতা চক্রবর্তী, লেকচারার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সেমিনারে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই দর্শক হিসেবে ছিলেন প্রতিবন্ধী নাগরিকসহ আরও অনেকে ছিলেন যারা প্রশ্ন করেছিলেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচক বৃন্দ এবং সেমিনারের মূল প্রবন্ধকের কাছে এবং সেখান থেকে প্রশ্নকারকরা তাদের না জানা অনেক বিষয় সম্পর্কে জানতে পারেন।
