ঢাকা মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪২

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ মার্চ) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৮ হাজার ৫১১ পিস ইয়াবা, ৮ বোতল দেশি মদ, ৯০ বোতল ফেনসিডিল, ৪৪ গ্রাম হেরোইন ও ৮ কেজি ২১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....