ঢাকা শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

একুশে গ্রন্থ মেলা উপলক্ষে বিবেক মিডিয়া পরিবারকে সম্মাননা প্রদান 

আইএম নিউজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থ মেলা উপলক্ষে বিবেক মিডিয়া পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় রাজধানীর পুরানা পল্টনের দারুসসালাম আর্কেড মার্কেট হল রুমে শুভেচ্ছা সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

জাপান প্রবাসী লেখক ও বিবেক বার্তার সম্পাদক পি আর প্ল্যাসিডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হেদায়েত উল্লাহ তুরকী, ল’ রিচার্চ সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক এ্যাড. ফয়জুল রহমান চৌধুরী, সম্পাদক সাপ্তাহিক প্রতিবেশী ফাদার বুলবুল আগস্টিন রিবেরু।

অনুষ্ঠান ৪ জন নতুল লেখক লেখিকা ও বিবেক পরিবারের ৪ জনাসহ ৮ জনকে শুভেচ্ছা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশত লেখক, কবি, সাংবাদিক, বিবেক মিডিয়া ও পাবলিকশনের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....