ঢাকা সোমবার , ২২ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

আইএম নিউজ
আগস্ট ২২, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর রায়পুরায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার দুপুর ১২টা ৪২ মিনিটে রায়পুরার দৌলতকান্দি রেলস্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। ট্রেনটি উদ্ধারে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে।

দৌলতকান্দি স্টেশনের স্টেশনমাস্টার শামসুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আশা চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৪২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটি উদ্ধার করে নেওয়ার জন্য বিকল্প একটি ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিনটি এলেই ট্রেন চলাচল স্বভাবিক হবে। বর্তমানে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....