রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৩ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫১৭ ইয়াবা, ২০৮.৫ গ্রাম হেরোইন, দুই কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৬০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
