ঢাকা মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর
যৌন দুর্বলতা:

যে ৫টি খাবার পুরুষের যৌন দুর্বলতা দূর করবে

লাইফস্টাইল ডেস্ক
মার্চ ২১, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পুরুষের দুর্বলতা বলতে যৌন দুর্বলতা, অক্ষমতা , যৌন অসন্তোষ ইত্যাদি বোঝানো হয়ে থাকে। এর মধ্যে সব চাইতে স্পর্শকাতর হচ্ছে পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানে ব্যর্থতা। ভুক্তভোগী মাত্রই এই সমস্যার মর্মপীড়া অনুধাবন করেন। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা যেকোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের হাতের কাছেই এমন কিছু খাবার রয়েছে, যা যৌন দুর্বলতা দূর করতে বেশ কার্যকর।

আসুন জেনে নেয়া যাক তেমনই ৫টি খাবারের নাম।

পুরুষের যৌন দুর্বলতা দূর করবে যে ৫টি খাবার

পুরুষের যৌন দুর্বলতা দূর করবে যে ৫টি খাবার

১) কলা: কলা খেতে যেমন সুস্বাদু তেমনি বেশ সহজলভ্য। কলায় প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। যা শরীরকে বেশ সতেজ রাখে। কলা আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। তাই নিয়মিত কলা খাবেন। খালি পেটে কলা খাওয়া ঠিক নয়।

২) আদা: আদা নিয়ে অনেকের ভ্রান্ত ধারনা আছে যে আদা খেলে যৌনক্ষমতা কমে যায়। তবে একবিংশ শতাব্দীর বিভিন্ন গবেষণা বলছে, আদা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নারী-পুরুষ উভয়ের যৌনক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে

৩) তরমুজ: গবেষণায় প্রমাণিত হয়েছে, তরমুজে প্রচুর পরিমানে সাইট্রুলিন নামক ফাইটো নিউট্রিয়েন্ট থাকে। এটা শরীরে গিয়ে আরজিনিন নামক অ্যামাইনো এসিডে রূপান্তরিত হয়। আরজিনিন শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে, যা রক্ত নালী বা ব্লাড ভেসেলগুলোকে প্রসারিত হতে সাহায্য করে। তরমুজ খাবেন বেশি বেশি।

৪) লবঙ্গ: যৌনশক্তি বৃদ্ধিতে লবঙ্গের তুলনা হয় না। গবেষণা বলছে, লবঙ্গ পুরুষদের যৌনশক্তি বৃদ্ধিতে ও প্রাণশক্তি ধরে রাখতে সহায়তা করে। পৃথিবীর বহু দেশের খাবারেই লবঙ্গ গুঁড়োর ব্যাবহার করা হয়। বহুবছর ধরে ভারতবর্ষের চিকিৎসায় উল্লেখযোগ্য হারে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে বলে জানা যায়।

৫) ডিম: ডিম কম ক্যালরি কিন্তু অধিক প্রোটিন প্রদানকারী খাবার। তাই সকালবেলা নাস্তার টেবিলে খাবার হিসাবে অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে ডিম। ডিম এল-আরজিনিনের প্রাকৃতিক উৎসতাই ডিম একই সাথে শরীরের স্ট্যামিনা বৃদ্ধি করে ও যৌন অক্ষমতার বিরুদ্ধে কাজ করে।

অতিরিক্ত তৈলাক্ত খাবার, রাত জাগা, অতিরিক্ত হস্তমৈথুন পরিহার করুন ।

সাবস্ক্রাৈইব করুন:  im news

#যে ৫টি খাবার পুরুষের যৌন দুর্বলতা দূর করবে

সংবাদটি শেয়ার করুন....