ঢাকা বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বেড়াতে এসে প্রাণ গেল ২ শিশুর

আইএম নিউজ
সেপ্টেম্বর ১, ২০২২ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার ধামরাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর। বুধবার বিকাল ৫টার দিকে ধামরাই সদর ইউনিয়নের উত্তর পশ্চিম শরীফবাগ এলাকার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- মো. রাজু আহম্মেদ (১০) এবং মো. রিয়াজুল ইসলাম (৮)। রিয়াজুল ইসলাম ধামরাই সদর ইউনিয়নের উত্তর পশ্চিম শরীফবাগ এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। আর রাজু আহম্মেদ ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকার মো. তোতা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৫টার দিকে শিশুরা খেলা করছিল ওই আশ্রয়ণ প্রকল্পে। পাশেই আশ্রয়ণ প্রকল্পের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কেটে চতুর্দিকে বাঁধ তৈরি করে নদী থেকে বালু উত্তোলন করে ভরাট কাজ চলছিল। কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা না থাকায় ওই স্থানে গর্তের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দুই শিশু পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. অতিকুর রহমান আতিক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।

সংবাদটি শেয়ার করুন....