ঢাকা বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মালিবাগে এসবি অফিসে আগুন

আইএম নিউজ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আইএম নিউজ ডেস্ক :: রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন খুব বেশি ছড়াতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আগুন লাগার পর ভবনের ওই অংশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....