ঢাকা রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১৬

আইএম নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ১ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন— মো. রিফাত (২৬), মো. আরিফ (২৮) ও আহম্মেদ তাহামিদ হাসনাইন পুলক (৪৯)। এই তিনজন ছাড়াও মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জিএমপির উপপুলিশ কমিশনার আবু সায়েম নয়ন এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার রিফাতের বিরুদ্ধে সদর থানার মামলা নং-১৯ তাং ১২/০৪/২০১৯ ইং ধারা- ১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড, একই থানার মামলা নং-৫৪ তাং ১২/১০/২০১৯ ইং ধারা- ৩৯৩ পেনাল কোড, মামলা নং-৪৩ তাং ১৯/০১/২০২০ ইং ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড, মামলা নং-৩০ তাং ১৬/০২/২১ ইং ধারা- ১৪৩/৪৪৮/৩০৭/৩২৬/৫০৬(২) পেনাল কোড, মামলা নং-০৮ তাং ০৮/০৭/২১ ইং ধারা- আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইন ২০০২-এর ৪(১)/৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন।

গত ২৪ ঘণ্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা বড়ি, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....