ঢাকা শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের দাবি মানববন্ধন

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মিরপুরের পল্লবীতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর শাখা।

শুক্রবার বিকালে মিরপুর সাড়ে এগারো পুরবীর সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের ক্ষতি ও পুলিশ বাহিনীর ওপর ন্যক্কারজনকভাবে হামলার সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালী ও সাধারণ সম্পাদক মাকসুদ হাওলাদার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....