ঢাকা শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডোমার জাতীয় পার্টির সভাপতি চয়ন, সম্পাদক তৌহিদুল

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডোমার প্রতিনিধি :: নীলফামারীর ডোমারে নাট্য সমিতির মঞ্চে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পার্টির ডোমার উপজেলা শাখার সভাপতি হিসেবে মো. আসাদুজ্জামান চয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তৌহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার রাতে ডোমার জাতীয় পার্টি শাখার আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি আহসান মো. আদেলুর রহমান (আদেল)।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল মো. তছলিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টি জেলা মহিলা দলের আহ্বায়ক তৌহিদা জ্যোতি, সদস্য সচিব শারমিন রিমা, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, ডোমার উপজেলা শাখার আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. তহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান চয়ন, ডোমার উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।

জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখার দ্বি-বাষিক সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক এনকে আলম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন....